স্নায়ুযুদ্ধ

Article on other languages:

স্নায়ুযুদ্ধ বা ঠাণ্ডা লড়াই (ইংরেজি ভাষায়: Cold War) হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রসমূহের মধ্যকার টানাপোড়েনের নাম । ১৯৪০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৮০-এর দশকের শেষ পর্যন্ত এর বিস্তৃতি ছিল। প্রায় পাঁচ দশকব্যাপী সময়কালে এই দুই শক্তিশালী দলের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক মতানৈক্য আন্তর্জাতিক রাজনীতির চেহারা নিয়ন্ত্রণ করত। মার্কি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ছিল গণতন্ত্র ও পুঁজিবাদের স্বপক্ষে, আর সোভিয়েতরা ছিল সাম্যবাদী। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান মিত্র ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান ও কানাডা। আর সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্র, যেমন বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি, ও রোমানিয়া। স্নায়ুযুদ্ধের কিছুকাল যাবৎ কিউবা ও চীনও সোভিয়েতদের সমর্থন দেয়। যেসমস্ত দেশ দুই পক্ষের কাউকেই সরকারীভাবে সমর্থন করত না, তাদেরকে নিরপেক্ষ দেশ বলা হত। তৃতীয় বিশ্বের নিরপেক্ষ দেশগুলি Nonaligned Movement-এর অংশ ছিল।

স্নায়ুযুদ্ধের ইংরেজি অনুবাদ Cold War কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপমান, ১৯৪৭ সালে, তাঁর একই শিরোনামের বইতে।

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.